সমাজে খারাপ মানুষের বসবাসের সুযোগ নেই: বাচ্চু মোল্লা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সমাজে খারাপ মানুষের বসবাসের সুযোগ নেই: বাচ্চু মোল্লা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৪, ২০২৫

এম আর সবুর, দৌলতপুর ॥ কুষ্টিয়ার দৌলতপুর গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা চারটায় উপজেলার মথুরাপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে মোঃ কালু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ, দৌলতপুর উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা তার বক্তব্যের শুরুতে সমাজের দুর্বৃত্ত, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলেন, আগামীর দৌলতপুরে কোনো খারাপ কাজের সাথে জড়িত মানুষের বসবাস করার সুযোগ থাকবে না। তাদেরকে জেলখানায় থাকতে হবে নয়তো এলাকা ছাড়তে হবে। এটা আমাদের দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমানের স্পষ্ট বার্তা। তারেক রহমান যে নির্দেশনা দিবেন আমাদের তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 

এখন থেকে সবাইকে ভালো পথে আসার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সমাজে খারাপ মানুষের বসবাসের কোনো সুযোগ নেই সে আমার বংশের হোক অথবা আমার আত্মীয় হোক। উঠান বৈঠকে প্রচুর নারী সমাগম লক্ষ্য করা যায়। মহিলাদের উদ্দেশ্যে রেজা আহমেদ বলেন আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন দেশের মানুষ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় ধাপে ধাপে চার কোটি ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, যেটা আমাদের মা বোনদের নামে দেয়া হবে যাতে করে আমাদের সমাজের মা বোনেরা সংসারে অবহেলা বঞ্চনার শিকার না হয়।

উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান লস্কর, দৌলতপুর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এম ফরজউল্লাহ, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সুরাত আলী সন্টু, হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আলী, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান সবুর মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নোমান খসরু, ওয়ার্ড বিএনপির সভাপতি ছোটন মোল্লা প্রমুখ।