কুমারখালীতে ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রের
কুষ্টিয়ার কুমারখালীতে ফুটবল খেলা দেখতে গিয়ে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (৭ জুলাই) মাদ্রাসা থেকে প্রায় ৩০০ মিটার দূরে চৌরঙ্গী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে তারা নিখোঁজ হয়। ঘটনার পাঁচ দিন হয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি তাদের।

কুমারখালীতে ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রের
এ ঘটনায় বুধবার (১২ জুলাই) সকালে কুমারখালী থানায় ওই ছাত্রদের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্র হলো উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের ভ্যানচালক আলম শেখের ছেলে সাব্বির শেখ এবং বাগুলাট ইউনিয়নের শেখপাড়া গ্রামের রাজমিস্ত্রি জাহাঙ্গীর আলমের ছেলে ছামিউল ইসলাম। তারা চৌরঙ্গী নূরানী হাফেজিয়া ও ক্যাডেট স্কিম মাদ্রাসার হেফজ শ্রেণির ছাত্র।
নিখোঁজ ছামিউলের বাবা জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসার হুজুর তাদের ফোন করে জানান, বাচ্চাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তারা আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তবে কোথাও তাদের পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা চিন্তায় ভেঙে পড়েছেন।
মাদ্রাসার শিক্ষক মাওলানা শরিফুল ইসলাম বলেন, শুক্রবারে বিকালে মাঠে খেলা দেখতে গিয়ে দুইজন আর ফিরে আসেনি। তাৎক্ষণিকভাবে তিনি অভিভাবক ও মাদ্রাসার পরিচালনা কমিটিকে বিষয়টি জানান।
![]()
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, বুধবার (১২ জুলাই) দুই অভিভাবক থানায় জিডি করেছেন। পুলিশ তাদের উদ্ধারে কাজ করছে।
