নিজ সংবাদ ॥ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় কুষ্টিয়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার মুখপাত্র পারভেজ মোশাররফ স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করে শোনান জেলা শাখার নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে গত শনিবার (১৪ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান ও মুখ্য সংগঠক বেলাল হোসেন বাঁধন (অভি) যুগ্ম আহ্বায়ক সাইয়াদ ইসলাম শ্রেষ্ঠ এর উপর সন্ত্রাসী ছাত্রলীগ ও আরডিএক্স বয়েজ নামক কিশোর গ্যাং এর সদস্যদের দ্বারা সংগঠিত অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গত শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭ টার সময় কুষ্টিয়া পৌরসভা এলাকায় ঐ ন্যক্কারজনক ঘটনায়, আমির হামজা, স্যাম সাদিকসহ অন্তত ২৫ জন আক্রমণকারী সংগঠিতভাবে আমাদের সংগঠনের সদস্য সচিব ও মুখ্য সংগঠকে উপর অতর্কিতভাবে বর্বরোচিত হামলা চালায় বলেও জানানো হয়।
সেই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আক্রমণে জড়িত সন্ত্রাসী ছাত্রলীগ এবং জউঢ ইড়ুং গ্যাং সদস্যদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা দাবি জানানো হয়েছে। এছাড়াও আমির হামজা, স্যাম সাদিক সহ এদের ইন্ধনদাতাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ভয়ভীতি এবং গ্যাং কালচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা সহ শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবিও জানানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে ন্যাক্কারজনক ঐ হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের নিশ্চিয়তা চাওয়া হয়। লিখিত বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতবৃন্দ জানান,আমাদের আন্দোলন বৈষম্যবিরোধী এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ। এই হামলা আমাদের ন্যায়সংগত দাবিগুলোকে দমিয়ে রাখতে পারবে না। আমরা সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যাব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, মুখপাত্র পারভেজ মোশাররফ, যুগ্ম আহ্বায়ক সায়াদ আহমেদ শ্রেষ্টা, প্রধান সংগঠক অভি এবং যুগ্ম আহ্বায়ক হুমায়রা কবির সাদিয়া।
