কুষ্টিয়ায় সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলায় আটক-২ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলায় আটক-২

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৮, ২০২৩
কুষ্টিয়ায় সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলায় আটক-২

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের উপর সন্ত্রাসী হামলা ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

কুষ্টিয়ায় সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলায় আটক-২

কুষ্টিয়ায় সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলায় আটক-২

কুষ্টিয়ায় সাংবাদিক এর উপর সন্ত্রাসী হামলায় আটক-২

গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের নিশান মোড় এলাকায় লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় ৭-৮ জন দুর্বৃত্ত। পরে আহত বেলালকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএএ, বিপিএম, পিপিএম(বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি টিম সন্ত্রাসী হামলার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করে ২ জন আসামি গ্রেফতার করেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আটককৃত আসামিরা ১। শামীম (৪৫) পৌর এলাকার কালিশংকরপুর (নিশাল মোড় সংলগ্ন) বাসিন্দা শাজাহান মালীথার ছেলে, ২। রবিন হোসেন (২৫) ঐ একই এলাকার কালীশংকরপুর (কষাইপাড়া) বিষারত হোসেন ওরফে বিষু (বিষু কসাই) এর ছেলে।

বেলালের সহকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, তিনি শহরের নিশান মোড়ের একটি মেসে থাকতেন। একই এলাকার পাখি ব্যবসায়ী বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক ইমরান হোসেন বেলালের মেসে মাঝেমধ্যে খাঁচাসহ পাখি রেখে আসতেন।

বেলাল সেখানে পাখির খাঁচা রাখতে বারণ করেন। এর জের ধরে পাখি ব্যবসায়ী ইমরানের নেতৃত্বে সাংবাদিক বেলালের উপর হামলা করা হয়েছে বলে তার সহকর্মীদের ধারণা।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন: