দৌলতপুরে সদ্য যোগদানকৃত ইউ এন ও’র সর্বস্তরের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে সদ্য যোগদানকৃত ইউ এন ও’র সর্বস্তরের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১০, ২০২৩

কুষ্টিয়া দৌলতপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ এঁর সাথে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুরে সদ্য যোগদানকৃত ইউ এন ও’র সর্বস্তরের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা

দৌলতপুরে সদ্য যোগদানকৃত ইউ এন ও'র সর্বস্তরের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা

দৌলতপুরে সদ্য যোগদানকৃত ইউ এন ও’র সর্বস্তরের প্রতিনিধিবৃন্দের সাথে মতবিনিময় সভা

সোমবার দুপুর ১২ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ এঁর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এম পি’র প্রতিনিধি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি টিপু নেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা কাওসার আলী, হায়দার আলী, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া,থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি মজিবর রহমান, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আছানুল হক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন জোহানা তুহিন, সিনিয়র সাংবাদিক শাহিন রেজা, সহ উপজেলার সকল দপ্তরের প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

মতবিনিময় সভায় দৌলতপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের মতামত তুলে ধরেন। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ সকল দায়িত্ব সঠিক ভাবে পালনের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।