খোকসায় সজীব ওয়াজেদ জয় এর জম্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফলি অনুষ্ঠিত
বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পুত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র ৫৩তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় খোকসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে খোকসা উপজেলা আওয়ামীলীগের অফিসে সজীব ওয়াজেদ জয় এর ৫৩তম জম্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফলি অনুষ্ঠিত হয়েছে ।

খোকসায় সজীব ওয়াজেদ জয় এর জম্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফলি অনুষ্ঠিত
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান।
অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন খোকসা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালাউদ্দিন বিশ্বাস বাটু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি এবং খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতা কর্মিরা ।
প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান বলেন, আজ বাংলাদেশের ইতিহাসে বিশিষ্ট দুই জন ব্যক্তি পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ আলী এবং আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দম্পত্তির একমাত্র পুত্র ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়’র ৫৩তম জন্মদিন। তিনি প্রধানমন্ত্রী তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা হিসাবে নিয়োজিত আছে। আজকে আমরা যে ডিজিটাল বাংলাদেশ দেখছি এটা সজীব ওয়াজেদ জয়’র অবদান। তিনি উদ্যোগ না নিলে আজ বাংলাদেশের প্রযুক্তি খাতে এত উন্নতি সাধিত হতো না। বাংলাদেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে চলেছে । আর এটা সম্ভব হয়েছে সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রীর তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা হিসাবে নিয়োজিত থাকার কারণে।
![]()
বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান আরো বলেন, সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতিতে এবং দেশের উন্নয়নে আগামীর পথ প্রদর্শক হিসাবে কাজ করবে বলে আমার বিশ্বাস এবং তিনি সেই প্রমাণ ইতিমধ্যে রেখেছেন। আমরা তার দীর্ঘায়ু এবং বাংলাদেশের আগামীর পথ প্রদর্শক হিসাবে কামনা করি।
