বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন, রেজিঃ নং খুলনা-২০৬৯, কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে গতকাল শনিবার (১ নভেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক আবু মনি সাকলায়েন এলিন, আব্দুল জব্বার সুজন, আকরামুজ্জামান আরিফ, আমিন হাসান, আব্দুল কুদ্দুস, জিয়ারুল ইসলাম, রুমন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, একটি গোষ্ঠী হলুদ সাংবাদিকতার পথ বেছে নিয়ে প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। যা সাংবাদিকদের জন্য শুভ নয়। ওই গোষ্ঠী পদ পদবীর লোভে মরিয়া হয়ে উঠেছে এবং প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে নিজেদের ফায়দা লুটার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঐসব ভুঁইফোর সাংবাদিকদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। বক্তারা আরো বলেন, ৮ম ও নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করে জেলা পর্যায় কর্মরত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে হবে। জেলা পর্যায়ের সাংবাদিকরা এ ব্যাপারে সব সময় অবহেলিত।
বক্তারা বলেন, কুষ্টিয়ায় একটি গ্রুপ নিজেরাই সাংবাদিকদের পক্ষপাতিত্ব করে নিজেদের ফায়দা লুটতে প্রতিপক্ষকে ঘায়েল করা হীনচক্রান্তে লিপ্ত হয়েছে। তাই আমরা বলবো সাংবাদিকদের প্রতিপক্ষ না ভেবে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এছাড়াও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিমসহ সকল সাংবাদিকদের জড়িয়ে লালন মেলাকে কেন্দ্র করে ইউটিউব এর চ্যানেলে যে অপপ্রচার করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ওই ভিডিও প্রত্যাহার করার জন্য জোড় দাবী জানানো হয়। সেই সাথে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
