বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে কুষ্টিয়ার জন্য একটি সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান-এই চারটি খাতে আমরা অগ্রাধিকার দিচ্ছি।
একই সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ার নিশ্চয়তা দিচ্ছি।” কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী, মনোহরদিয়া, গোস্বামী দুর্গাপুর, আব্দালপুর ও হরিণারায়নপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনা চালান। এইসব এলাকার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন। হরিণারায়নপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, সদর থানা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দীক, হরিণারায়নপুর ইউনিয়ন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সদস্য সচিব এস এম গোলাম রশিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
