খোকসা প্রতিনিধি ॥ জীবনে প্রথম ভোট দিতে পেরে খুশি কনিকা শর্মা। গণভোটের সাথে দিয়েছেন এমপির ভোটও। কুষ্টিয়ার খোকসা সরকারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শ্বশুরের বাইসাইকেলে চেপে কনিকা (১৮) ভোট দিতে এসেছিলেন। গত ৮ মাস আগে পৌরসভার ৫ ওয়ার্ডের আশিষ শর্মার সাথে বিয়ে হয় কনিকার। এটাই তার জীবনে প্রথম ভোট। বাইসাইেকেলে চেপে বেলা ২টা ২৮ মিনিটে ভোট কেন্দ্রে আসেন তিনি। তার ওয়ার্ডের বুথে নারী ভোটার ছিলেন একজন। মধ্যবয়সী ওই নারীর ভোট দেওয়া শেষ হলে তিনি ব্যালোট পেপার নিয়ে বুথে প্রবেশ করেন।
জানালেন, আগে গণভোটের ব্যালটে সিল মারেন। পরে এমপি প্রার্থীর ব্যালোটে সিল মারেন। ব্যালট ভাঁজ করে বাক্সে ঢোকানো পর্যন্ত বড়জোর দুই মিনিট সময় লেগেছে তার। মোট চার মিনিটের মধ্যে কেন্দ্রে বাইরে অপেক্ষায় থাকা শ্বশুর সন্তোষ শর্মার কাছে ফিরে আসেন তিনি। কনিকা জানান, তিনি উচ্চমাধ্যমিকে পড়ালেখা করেন। ভোট দেওয়ার অভিজ্ঞতা না থাকলেও তিনি সফলভাবে প্রথম ভোট দিয়েছেন। কোনোরকমের বাধাহীনভাবে নিজের ভোট দিতে পেরে অত্যন্ত খুশি তিনি। সন্তোষ শর্মা জানান, একমাত্র পুত্রবধূ কানিকাকে তিনি মেয়ে স্নেহে লালন করেন। মেয়ে তার নাগরিক অধিকার ও কর্তব্য পালন করতে পেরেছে, এ জন্য তিনিও খুশি।
