কুষ্টিয়ার আব্দালপুর ইউনিয়নে শোকাবহ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল
কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ার আব্দালপুর ইউনিয়নে শোকাবহ আগস্টের আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাসব্যাপী কর্মসূচির ১৩তম দিনে, রবিবার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে লক্ষীপুর খাতের ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগ উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
অনুষ্ঠানে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আরব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায়, প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিজ্ঞ জিপি এ্যাড আ স ম আক্তারুজ্জামান মাসুম।
এতে প্রধান বক্তা ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক, আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন আওয়ামী লীগ নেতা ইছাহক আলী মাস্টার, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিচুর রহমান বিকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ গোলাম মওলা, আব্দালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার স্বপন, জেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. গোলাম রসুল।
সদর উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক শহিদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন স্বপন, সদর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সহ-সভাপতি আফজাল হোসেন শিশির, যুগ্ম সাধারণ সম্পাদক ও গোস্বামী দুর্গাপুর ইউপি চেয়ারম্যান লাল্টু রহমান। জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মানব চাকী, সদর উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক আনিচুর রহমান আনিচ, জেলা ছাত্র লীগের উপ দপ্তর সম্পাদক তানভীর হাসান সৌরভ, আব্দালপুর ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি রাকিবুল ইসলাম প্রমূখ।

বক্তারা, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা উল্লেখ করে ব্যাপক আলোচনা করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালির জীবনে নেমেছিলো কালোরাত। সেদিন জাতি হারিয়েছে স্বাধীন বাংলাদেশের মহানস্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাকে সহ তার পরিবারের সদস্যদের ঘাতকরা নির্মম ভাবে হত্যা করে। বঙ্গবন্ধুকে ছাড়া আমরা স্বাধীনতা পেতাম না। ঘাতকেরা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করে খান্ত হয়নি। ২১ আগস্টে বঙ্গকণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলো। কথাই আছে রাখে আল্লাহ মারে কে, আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন বলেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে পরিশ্রম করছেন।
জামাত-বিএনপির দোষররা আবারো দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। তাদের কোন ষড়যন্ত্র আর সফল হবে না। কারন তারা উন্নয়নে বিশ্বাসী না। জামাত-বিএনপি ক্ষমতায় গেলে দেশে সন্ত্রাস, চাঁদাবাজী শুরু হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। সকলকে মনে রাখতে হবে বিএনপি ক্ষমতায় আসলে আবারো চাঁদা দিয়ে চলতে হবে। আওয়ামী লীগ উন্নয়ন আর শান্তিতে বিশ্বাস করে। দেশে শান্তি বজায় রাখতে বার বার আওয়ামী লীগ সরকার দরকার। আর কুষ্টিয়ায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির বিকল্প নেই। জনগন যদি দেশের উন্নয়ন চাই তাহলে আগামী জাতীয় নির্বাচনে জনগনের ভোটে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠিত হবে। এছাড়াও বক্তারা বলেন, শোকের মাসে শোককে শক্তিতে রুপান্তরিত করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহব্বান করেন।
