স্মার্ট আওয়ামীলীগ গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

স্মার্ট আওয়ামীলীগ গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২, ২০২৩
স্মার্ট আওয়ামীলীগ গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর

স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপশি স্মার্ট আওয়ামীলীগ গঠন করতে হবে। এ লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। তাই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দলকে যেমন স্মার্ট করতে হবে । তেমনি দলের নেতা কর্মিদের স্মার্ট হতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার পাশাপশি স্মার্ট জাতি গঠনে দলের নেতা কর্মিদের এগিয়ে আসতে হবে। স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ। সবগুলো বাস্তবায়ন না হলেও তা বাস্তবায়নে কাজ চলছে।

স্মার্ট আওয়ামীলীগ গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর

স্মার্ট আওয়ামীলীগ গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর

স্মার্ট আওয়ামীলীগ গঠন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর

তিনি আরো বলেন, আমরাই আমাদের চ্যালেঞ্জ। সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়নমূলক কাজ করেছে তা দেশের জনগনের মাঝে তুলে ধরতে হবে। জাতির পিতা হত্যার মধ্য দিয়ে অন্ধকার জগতের শুরু হয়েছিল। সেই অন্ধকার জগতে আলোর মুখ দেখিয়েছে জনতার প্রধানমন্ত্রী দলনেত্রী শেখ হাসিনা। তিনি পিতা মাতাকে হারিয়ে দেশ মাতৃকার কাজে এগিয়ে এসেছেন। তার তুলনা অতুলনীয়। বিগত নির্বাচন ছিল দিন বদলের নির্বাচন। যা ছিল মাইলস্টন। বর্তমান সরকারের ভালো কাজগুলো তুলে ধরতে হবে। সেই সাথে বিরোধী দলের নানা অপপ্রচারের বিরুদ্ধে স্যোসাল মিডিয়ায় তুলে ধরতে হবে। দলের সকল ভেদাভেদ ভুলে একত্রিত হয়ে নির্বাচনকে সামনে রেখে সবাইকে কাজ হবে। দলকে শক্তিশালী করতে নানা কর্মসূচি গ্রহন করে তথাকথিত বিরোধী দলকে প্রতিহত করতে হবে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

কুষ্টিয়ায় জেলা আওয়ামীলীগের স্মার্ট কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এসব কথা বলেন।

স্মার্ট কার্যালয় বাস্তবায়নের উদ্যোগ এবং রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচির আওতায় মঙ্গলবার (২মে) বিকাল ৫টার সময় কুষ্টিয়া শহরের এন এস রোডে বঙ্গবন্ধু সুপার মার্কেটে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ অফিসের উদ্বোধন করা হয়। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, পরমানু বিঙ্গানী সাবেক বুয়েট ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ তানভীর হাসান তালাশ, বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েব টিমের সিআরআই রাহুল খান, এস এম আরিফুর রহমান আরিফ, খুলনা ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েব টিমের সিআরআই শুভ সাহা, বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েব টিমের সিআরআই ইমন আকন্দ।

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ আ ফ ম আমিনুল হক রতন, বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, মতিয়ার রহমান মজনু, এ্যাডঃ অনুপ কুমার নন্দী, নাসির উদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ হাসানুল আসকার হাসু, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম মানিক, সহ দপ্তর সম্পাদক মোঃ সাহাজ্জুল ইসলাম।

আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হারুন অর রশীদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মমিনুর রহমান মোমিজ, সহ প্রচার সম্পাদক মোঃ আঃ লতিফ দীঘা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর শওকত আলী বকুল, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক এ্যাডঃ শীলা বসু, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেব-উন-নিসা সবুজ, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগ কুষ্টিয়া জেলা কমিটির আহবায়ক হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিসেস শম্পা মাহমুদ, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্র নেতা হাবিবুল হক পুলক,কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আ স ম আক্তারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক।

কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খাঁন, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এ্যাডঃ শরিফ উদ্দিন রিমন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শামিমুল হক ছানা, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আবদুল হালিম, কুমারখালি উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও কুমারখালী উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান।

জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল হক, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা, কুষ্টিয়া জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও বটতৈল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মমিন মন্ডল, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক এবং সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ প্রমুখ।

আরও পড়ুন: