দৌলতপুরে ফোরটি ব্রাদার্স গ্রুপের হামলায় আহত-৫ : শেখ রাসেল ক্লাব ভাংচুর - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে ফোরটি ব্রাদার্স গ্রুপের হামলায় আহত-৫ : শেখ রাসেল ক্লাব ভাংচুর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১৫, ২০২৩
দৌলতপুরে ফোরটি ব্রাদার্স গ্রুপের হামলায় আহত-৫ : শেখ রাসেল ক্লাব ভাংচুর

কুষ্টিয়ায় দৌলতপুরে ফোরটি ব্রাদার্স গ্রুপের হামলায় অন্তত ৫জন আহত হয়েছেন। হামলকারীরা শেখ রাসেল এমএসসি ক্লাব ভাংচুর ও তছনছ করেছে।

দৌলতপুরে ফোরটি ব্রাদার্স গ্রুপের হামলায় আহত-৫ : শেখ রাসেল ক্লাব ভাংচুর

দৌলতপুরে ফোরটি ব্রাদার্স গ্রুপের হামলায় আহত-৫ : শেখ রাসেল ক্লাব ভাংচুর

দৌলতপুরে ফোরটি ব্রাদার্স গ্রুপের হামলায় আহত-৫ : শেখ রাসেল ক্লাব ভাংচুর

শুক্রবার দুপুর ২.৩০টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মাদাপুর বাঁধের বাজারে হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহতরা দৌলতপুর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধরে জের ধরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষাকুন্ডি পূর্বপাড়া এলাকার ফোরটি গ্রুপের সশস্ত্র ক্যাডার ও মাদক পাচারকারী সেলিম, ইকবাল, নুরুজ্জামান, রাজু, মামুন, রকি ও সিয়ামসহ ৪০জন মাদাপুর বাঁধের বাজারে শেখ রাসেল এমএসসি ক্লাবে হামলায় চালায়।

এসময় তারা ক্লাবের টিভি, চেয়ার, টেবিল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর ও তছনছ করে। হামলাকারীদের বাঁধা দিতে গিয়ে তাদের ধারাল অস্ত্রের আঘোতে উজ্জল (৩৫), বাবু (৪০), লালু (২৫) ও জয় (২০)সহ অন্তত ৫জন আহত হোন। পরে হামলকারীরা বীরদর্পে সশস্ত্র মহড়া দিয়ে ঘটনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। শেখ রাসেল এমএসসি ক্লাবে হামলার খবর পেয়ে প্রাগপুর ইউপি চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান মুকুল সরকার ঘটনাস্থলে যান এবং হামলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ ঘটনায় মাদাপুর এলাকার বাবু বাদী হয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে মাদাপুর গ্রামে ফুটবল খেলা নিয়ে মারুফ নামে এক কিশোরের সাথে বাক বিতন্ডার জের ধরে সশস্ত্র ফোরটি গ্রুপ এ হামলা চালায় বলে স্থানীয়রা জানায়।