বঙ্গবন্ধু যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, সেই চেতনা বাস্তবায়নে সোচ্চার ছিলেন শেখ কামাল : আজগর আলী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বঙ্গবন্ধু যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, সেই চেতনা বাস্তবায়নে সোচ্চার ছিলেন শেখ কামাল : আজগর আলী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৬, ২০২৩
বঙ্গবন্ধু যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, সেই চেতনা বাস্তবায়নে সোচ্চার ছিলেন শেখ কামাল : আজগর আলী

শেখ কামাল ছিলেন অত্যন্ত মেধাবী, অসীম সাহসী, দেশপ্রেমিক এবং অন্যতম সংগঠক। রাষ্ট্রনায়কের ছেলে হওয়া সত্ত্বেও তার কোনো অহংকারবোধ ছিল না। খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার গুণাবলি ছিল তার মধ্যে। তিনি খেলাধুলা, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ও সাংগঠনিক কাজকর্মে যুক্ত থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ক্ষমতার প্রতি তার কোনো মোহ ছিল না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী।

বঙ্গবন্ধু যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, সেই চেতনা বাস্তবায়নে সোচ্চার ছিলেন শেখ কামাল : আজগর আলী

বঙ্গবন্ধু যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, সেই চেতনা বাস্তবায়নে সোচ্চার ছিলেন শেখ কামাল : আজগর আলী

বঙ্গবন্ধু যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, সেই চেতনা বাস্তবায়নে সোচ্চার ছিলেন শেখ কামাল : আজগর আলী

শনিবার (৫আগস্ট) সকাল ১০টার সময় কুষ্টিয়া শহরের এন এস রোডে বঙ্গবন্ধু সুপার মার্কেটে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

তিনি আরো বলেন, শেখ কামালও তার বাবার মতো সাহসী ও নির্ভীক ছিলেন। বঙ্গবন্ধু যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, সেই চেতনা বাস্তবায়নে সোচ্চার ছিলেন শেখ কামাল। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার প্রচন্ড ঝোঁক ছিল। শৈশব থেকে ফুটবল, ক্রিকেট, হকি, বাস্কেটবলসহ বিভিন্ন খেলাধুলায় উৎসাহী ছিলেন। তার প্রতিষ্ঠিত আবাহনী ক্রীড়াচক্র দেশের ক্রীড়া ক্ষেত্রে বিপ্লবের জন্ম দেয়। খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চা ছাড়াও অসাধারণ নেতৃত্বের ক্ষমতা ও বহুমুখী গুণাবলির প্রতিভার অধিকারী অনন্য সংগঠক ছিলেন। স্বাধীনতার পরাজিত শক্তি প্রতিশোধ নিতেই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। তারা বুঝতে পেরেছিল পরিবারের কেউ বেঁচে থাকলে আবার দেশের মানুষ তাদের নেতৃত্বে সংগঠিত হবে। কিন্তু তারা সফল হতে পারেনি।

আজগর আলী আরো বলেন, সংসদ নির্বাচন সন্নিকটে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে জনগনকে সম্পৃক্ত করে মাঠে ময়দানে কাজ করতে হবে। নৌকায় ভোট দিয়ে অশুভ শক্তির মোকাবেলা করে আমাদেরকে বিজয় ছিনিয়ে আনতে হবে।

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চৌধুরী মোর্শেদ আলম মধুর সভাপতিত্বে এবং কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলীর পরিচালনায় শেখ কামালের জন্মদিনের এ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি ডাঃ আ ফ ম আমিনুল হক রতন, সাংগাঠনিক সম্পাদক হাসানুর আসকর হাসু, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, জেলা আওয়ামীলীগের সদস্য হাবিবুল হক পুলক, কুষ্টিয়া জেলা মৎস্যজীবীলীগের সাধারন সম্পাদক সাহেদুল হক শিমুল, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ প্রমুখ।

এ সময় জেলা আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে শেখ কামালসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।

আরও পড়ুন: