গোস্বামী দুর্গাপুরে মেধাবী ও সর্বোচ্চ উপস্থিতি শিক্ষার্থীদের পুরুস্কার দিলেন চেয়ারম্যান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গোস্বামী দুর্গাপুরে মেধাবী ও সর্বোচ্চ উপস্থিতি শিক্ষার্থীদের পুরুস্কার দিলেন চেয়ারম্যান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৩১, ২০২৩
গোস্বামী দুর্গাপুরে মেধাবী ও সর্বোচ্চ উপস্থিতি শিক্ষার্থীদের পুরুস্কার দিলেন চেয়ারম্যান

গোস্বামী দুর্গাপুরে মেধাবী ও সর্বোচ্চ উপস্থিতি শিক্ষার্থীদের পুরুস্কার দিলেন চেয়ারম্যান। আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খোঁজ খবর রাখছেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাল্টু রহমান।

গোস্বামী দুর্গাপুরে মেধাবী ও সর্বোচ্চ উপস্থিতি শিক্ষার্থীদের পুরুস্কার দিলেন চেয়ারম্যান

গোস্বামী দুর্গাপুরে মেধাবী ও সর্বোচ্চ উপস্থিতি শিক্ষার্থীদের পুরুস্কার দিলেন চেয়ারম্যান

গোস্বামী দুর্গাপুরে মেধাবী ও সর্বোচ্চ উপস্থিতি শিক্ষার্থীদের পুরুস্কার দিলেন চেয়ারম্যান

শিশু জন্মের পর প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব থাকে একজন শিক্ষকের। সু-শিক্ষায় শিক্ষিত হতে হলে আগে প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে মাধ্যমিক, এভাবে কিছু ধাপ অতিক্রম করে নিজেকে প্রস্তুত করতে হয়। তেমনি ভাবে চেয়ারম্যান লাল্টু রহমান প্রতিটি বিদ্যালয়ে ঘোষণা দিয়েছেন সর্বোচ্চ উপস্থিতি ও মেধাবী হলে তার জন্য পুরুস্কার থাকবে।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

মঙ্গলবার (৩০ মে) বেলা ১২টার দিকে গোস্বামী দুর্গাপুরের মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেধাবী ও সর্বোচ্চ উপস্থিতি শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাল্টু রহমান, এসময় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আবু জাফর লিটন, সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তার। এসময় অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। কমলমতি শিক্ষার্থীদের পুরুস্কারের ব্যবস্থা করায় লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে বলে তিনি এই উদ্যোগ গ্রহন করেছেন। ধারাবাহিক ভাবে অন্যান্য বিদ্যালয়ে পুরুস্কার দেওয়া হবে বলে জানান। তিনি অভিভাবকদের উদ্দেশ্য উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপির বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে পুরুস্কার পেয়ে কমলমতি শিক্ষার্থীরা আনন্দিত হয়।

আরও পড়ুন: