কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ শাহানুর গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ শাহানুর গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১৯, ২০২৩
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ শাহানুর গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী শাহানুর (৪০) কে গ্রেফতার করা হয়েছে। শাহানুর কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চকদিয়াড় গ্রামের আব্দুল মালেকের ছেলে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ শাহানুর গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ শাহানুর গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ শাহানুর গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৮ জুন ২০২৩ ইং তারিখ রাত ০৮:৫০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বালিরদিয়াড় ছাতারিপাড়া গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ শাহানুর কে গ্রেফতার করা হয়।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

উক্ত অভিযানে ৫০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট যাহার মূল্য আনুমানিক ৭৫,০০০/-(পঁচাত্তর হাজার) টাকা জব্দ করা হয়।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ শাহানুর গ্রেফতার

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন: