দৌলতপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ৩, ২০২৩
দৌলতপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

কুষ্টিয়ার দৌলতপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

দৌলতপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দৌলতপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দৌলতপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

(৩ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর আসনের সাংসদ সদস্য আ কা ম সরোয়ার জাহান বাদশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি টিপু নেওয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালি খাতুন আলেয়া,বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, বীর মুক্তিযোদ্ধা কাউসার বিশ্বাস,। এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গন, উপজেলার কর্মরত কর্মকর্তা গণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ প্রমুখ।