শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার আয়োজনে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচী - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার আয়োজনে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচী

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ১১, ২০২৩
শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার আয়োজনে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচী

শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। সোমবার দুপুরে কুষ্টিয়ার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার আয়োজনে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচী

শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার আয়োজনে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচী

শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার আয়োজনে বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচী

এছাড়া স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে রোপন করা হয় বিভিন্ন প্রকার গাছের চারা। গড়াই মহিলা কলেজ চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে কর্মসূচীর উদ্বোধন করেন গড়াই মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আসম আখতারুজ্জামান মাসুম। গড়াই মহিলা কলেজের অধ্যক্ষ উত্তম কুমার ঘোষের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান, এসইও জোয়ারদার শরিফুল ইসলাম, মোহাম্মদ শরীফুল ইসলাম, ইও রাহাতুল ইসলাম, এইও সাঈদ হাসান প্রমুখ।

পরে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ফলজ, বনজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া কলেজ চত্ত্বরে রোপন করা হয় গাছ। পরে কুষ্টিয়া সরকারী সেন্ট্রাল কলেজেও একই কর্মসূচী পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারী সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজমল গণি।

অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপকসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় সহস্রাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় শিক্ষার্থীদের মাঝে। প্রতিবছর বৃক্ষরোপনসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে শাহজালাল ব্যাংক কুষ্টিয়া শাখা।