শারীরিক সুস্থতা সঠিক নেতৃত্বে মনোবল বাড়ায়: ফারজানা আখতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শারীরিক সুস্থতা সঠিক নেতৃত্বে মনোবল বাড়ায়: ফারজানা আখতার 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৮, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (৭ জানুয়ারি) বিকেলে কুমারখালী এমএন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজিত অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। প্রধান অতিথির বক্তব্যে ফারজানা আখতার বলেন,সুস্থতা শরীরে একটি বড় অংশ।

আগামীর সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের নেতৃত্বের পাশাপাশি খেলা ধুলায় মনোবল যেমন বাড়ানোর প্রয়োজন দেশ নিয়েও ভাবতে আগামীতে নেতৃত্বে দেওয়ার জন্য।  তিনি আরও বলেন, তরুনদের মেধা চর্চার দিকে অগ্রসর হতে হবে। প্রতিবাদী হতে হবে। খেলায় ধুলায় পারে যুবকদের মাঠ মুখি করতে। মাদক থেকে দূরে রাখতে খেলা ধুলার ভুমিকা অপরিসীম। উপজেলার অন্তত ৭৬ টি প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, দৌড়, লম্বা লাফসহ অন্তত ১৩টি খেলায় অংশ নেয়।