শহীদ পুলিশ পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ, ঈদ উপহার ও শুভেচ্ছা প্রদান - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শহীদ পুলিশ পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ, ঈদ উপহার ও শুভেচ্ছা প্রদান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৯, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। এরই অংশ হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) শহীদ পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে আইজিপির প্রেরিত শুভেচ্ছা বার্তা ও উপহার সামগ্রী তুলে দেন।

এ সময় পুলিশ সুপার শহীদ পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং তাদের যেকোনো প্রয়োজনে কুষ্টিয়া জেলা পুলিশ সবসময় পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় আত্মত্যাগী এসব সদস্যদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ফয়সাল মাহমুদ, আরআই পুলিশ লাইন্স, কুষ্টিয়া এবং রিজার্ভ অফিসের কর্মকর্তাগণ।