কুষ্টিয়া শহর শ্রমিকলীগের শোক দিবসের আলোচনা সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া শহর শ্রমিকলীগের শোক দিবসের আলোচনা সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৬, ২০২৩
কুষ্টিয়া শহর শ্রমিকলীগের শোক দিবসের আলোচনা সভা

কুষ্টিয়া শহর শ্রমিকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে জিকে শেখ রাসেল খেলার মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী খান।

কুষ্টিয়া শহর শ্রমিকলীগের শোক দিবসের আলোচনা সভা

কুষ্টিয়া শহর শ্রমিকলীগের শোক দিবসের আলোচনা সভা

কুষ্টিয়া শহর শ্রমিকলীগের শোক দিবসের আলোচনা সভা

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বাংলার মানুষের জন্য ১৪বছর কারাগারে কাটিয়েছে। তিনি বলেন, ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য একটি কলঙ্কময় অধ্যায়। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাঙালি জাতির ইতিহাস কে হত্যা করা হয়েছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু মেহেনতি শ্রমিকদের জন্য আন্দোলন করতে গিয়ে বারবার কারাবরণ করেছেন। তিনি কারাবরণ করার পরও শ্রমিকদের দাবি আদায়ে কখনো পিছু হটেনি। তারপরও এদেশের কিছু মানুষ বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করে বাঙালির ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছেন চিরদিনের জন্য কিন্তু সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে এ দেশের প্রতিটি মানুষের হৃদয়ে আছেন।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে মহিলা শ্রমিকলী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মেহেরুন্নেসা বিউটি বলেন, ১৫ আগস্ট এ দেশের জন্য একটি জঘন্যতম দিন যা কখনো বাঙালি জাতি ভুলে যাবে না। ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আর্দশকে মুছে পেলে দেশকে দ্বিতীয় পাকিস্তান প্রতিষ্ঠিত করতে চেয়েছে।

শহর শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মাসুদুর রহমান স্বপনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিকের সাংগঠনিক সম্পাদক মো: ইলিয়াস হোসেন জেলার শ্রমিক লীগের নির্বাহী সদস্য জেলা যুব শ্রমিকলীগের যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম, জেলা যুব শ্রমিকলীগের সদস্য সচিব শরিফুল ইসলাম রিপন, সদর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম, শহর শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক মুকুল, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কাবুল চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মানিক, ১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ইমরান হোসেনসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাংলার মুকুট বিহীন সম্রাট জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকীতে আমরা গভীরভাবে স্মরণ করি। ১৫ ই আগষ্ট ভয়াল কালো রাতে কিছু কুচক্রী মহল বঙ্গবন্ধুর সপরিবারের উপর নির্মমভাবে হত্যা করে। তিনি বাংলার মাটি ও মানুষকে নিয়ে যে স্বপ্ন দেখতেন দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়বেন সেই স্বপ্নগুলো বিপদগামী কিছু সেনা সদস্য ধুলিস্বাত করে দেয়। তিনি স্বপরিবারে নিহত হলেও বেঁচে আছেন বাঙ্গালীর হৃদয়ের স্পদনে। তিনি হয়ত এই মাটিতে জন্ম না নিলে আমরা হয়ত বাংলার এই ভূখন্ড পেতাম না। আলোচনা সবার শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন অনিক আহমেদ।

আরও পড়ুন: