খবরওয়ালা ডেস্ক \ \ সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৫০ জন সংসদ সদস্যদের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সংরক্ষিত নারী আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা (যুগ্ম সচিব) মুনিরুজ্জামান তালুকদার গত ২৫ ফব্র“য়ারি নির্বাচনী আইনের ১২ ধারা অনুযায়ী, বিনা প্রতিদ্ব›িদ্বতায় ৫০ জন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন। নির্বাচনের বিধি অনুযায়ী, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে নারী আসন বণ্টন করা হয়। জোট শরিক ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনে ৪৮টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছিল ২টি আসনে।
