দেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিট এর উদ্যোগে বিশুদ্ধ পানি ও লিফলেট বিতরন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিট এর উদ্যোগে বিশুদ্ধ পানি ও লিফলেট বিতরন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২, ২০২৩
দেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিট এর উদ্যেগে বিশুদ্ধ পানি ও লিফলেট বিতরন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিট এর উদ্যেগে এবং জাতীয় সদর দপ্তরের সহযোগিতায় আন্তর্জাতিক হিট অ্যাকশন ডে উপলক্ষ্যে সাধারন মানুষের মাঝে বোতলজাত বিশুদ্ধ পানি ও লিফলেট বিতরন করা হয়। যার অন্যতম উদ্দেশ্য হলো তীব্র তাপদহ সম্পর্কে সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধি এবং তাপদহের সময় করনীয় বিষয়ে অবগত করা।

দেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিট এর উদ্যোগে বিশুদ্ধ পানি ও লিফলেট বিতরন

দেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিট এর উদ্যোগে বিশুদ্ধ পানি ও লিফলেট বিতরন

দেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিট এর উদ্যোগে বিশুদ্ধ পানি ও লিফলেট বিতরন

এছাড়াও জেলার প্রধান প্রধান এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হয়। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাধারন মানুষের মাঝে পানি ও লিফলেট বিতরন করেন জেলা পরিষদ, কুষ্টিয়া এবং কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের মাননীয় চেয়ারম্যান জনাব মো: সদর উদ্দিন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের সম্মানিত ভাইস-চেয়ারম্যান চৌধুরি মুরশেদ আলম মধু,সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যবস্থাপনা পর্ষদ সদস্য জনাব মোঃ আজগর আলী, ইউনিট কার্য নির্বাহী কমিটির সদস্য জনাব সাজেদা হোসেন, মোঃ মুকুল হোসেন, মোঃ আব্দুল লতিফ, হাজী সেলিনুর রহমান এবং সম্মানিত আজীবন সদস্যগন। এছাড়াও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,কুষ্টিয়া ইউনিটের ইউএলও সাঈদ মো: শামীম রহমান।