বিশেষ প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুষ্টিয়ার খাজানগর বাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইখতার হোসেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিজুল হক প্রামানিক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপি সদস্য সচিব, কুষ্টিয়া-৩ সদর আসনে ধানের শীষের কান্ডারী প্রকৌশলী জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপি সদস্য শহিদুজ্জামান খোকন ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, ইবি ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ ও সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম। বটতৈল ইউনিয়ন বিএনপি সভাপতি শাহজাহান আলী হান্নান মেম্বর, সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন, বটতৈল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আনিচুর রহমান আনিছ ও সাবেক সার্চ কমিটির সদস্য আশরাফ হোসেন নয়ন, গোলাম মোস্তফা, শরিফুল জোয়ার্দার, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সজিব হোসেন প্রমূখ। এছাড়া বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যানে দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় আপোষহীন ছিলেন। তিনি আজ আমাদের মাঝে, আমরা সবাই একত্রিত হয়েছি তার আত্মার শান্তি কামনায়। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তিনি আরো বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিই একমাত্র বিকল্প শক্তি এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এ দেশ থেকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়েছে। দীর্ঘদিন স্বৈরাচারী হাসিনা সরকারের মিথ্যা সাজানো মামলায় কারাভোগ করেছিলো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার উপর অমানবিক নির্যাতনের জন্য তিনি অসুস্থ ছিলেন এবং মৃত্যু বরন করেছেন।
আমাদের দেশনেত্রী জনগণের অধিকার নিশ্চিতে সু-নির্দিষ্ট দিক নির্দেশনা দিতেন। তার নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়বাদী দলকে সু-সংগঠিত করতে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান। দীর্ঘ আন্দোলন সংগ্রামের প্রতিফলন হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি, জনগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার সহধর্মিণী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আগামী দিনে বিএনপির পক্ষে রায় দিবে ইনশাআল্লাহ।
