খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে: হানিফ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে: হানিফ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ৩, ২০২৩
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, খালেদা জিয়া সুচিকিৎসা নিয়ে সুস্থ হোক এটা আমরা চাই। তার চিকিৎসকরা যদি মনে করেন বিদেশে চিকিৎসার প্রয়োজন আছে তাহলে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। যেহেতু তিনি দণ্ডপ্রাপ্ত কয়েদি। বিএনপি নেতারা খালেদার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে অভিযোগ করে হানিফ বলেন, চিকিৎসার জন্য তারা (বিএনপি) আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না। তারা আসলে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চায়, চিকিৎসা করাতে চায় না।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে: হানিফ

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে: হানিফ

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে: হানিফ

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহাবুব-উল আলম হানিফ আরও বলেন, বিএনপি নেতারা ধরে নিয়েছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করলে ফায়দা পাওয়া যাবে। তা না হলে তারা আইনের দোরগোড়ায় যেত। তার যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যান।

তিনি আরও বলেন, জাতি আশঙ্কা করছে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের মাধ্যম হিসেবে বিএনপি ব্যবহৃত হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপি কখনো সুস্থ নির্বাচনের প্রক্রিয়ায় হাঁটেনি। কিন্তু বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই আছে, যারা নির্বাচনে পরাজিত হওয়ার পর শান্তিপূর্ণভাবে দায়িত্ব হস্তান্তর করেছিল ২০০১ সালে। বিএনপি কখনো নির্বাচনে বিশ্বাসী না। এজন্য বিএনপির কাছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন কাল্পনিক মনে হয়।

এসময় এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: