কুষ্টিয়ায় রহিমা-আফসার স্মৃতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় রহিমা-আফসার স্মৃতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩১, ২০২৩
কুষ্টিয়ায় রহিমা-আফসার স্মৃতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় রহিমা-আফসার স্মৃতি আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় রহিমা-আফসার স্মৃতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় রহিমা-আফসার স্মৃতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় রহিমা-আফসার স্মৃতি দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

শুক্রবার ৩১ মার্চ মর্নিং গ্লোরী চেসক্লাব, কুষ্টিয়ার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, কুষ্টিয়াতে রহিমা-আফসারস্মৃতি আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহবুবউল আলম হানিফ(এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জনাব মোঃ খাইরুল আলম, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ আতাউর রহমান আতা, কুষ্টিয় জজ কোর্টের বিজ্ঞ পিপি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব এ্যাড অনুপ কুমার নন্দী।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় বলেন, দাবা খেলার মাধ্যমে মেধা,চিন্তা-চেতনা ও বুদ্ধি বিকশিত হয়। এই খেলা মূলত বুদ্ধির খেলা, যা নিজের মেধাকে কাজেলাগিয়ে খেলতে হয়।

প্রধান অতিথি মহোদয় বলেন, দাবা খেলার টুর্ণামেন্ট আয়োজনের মাধ্যমে আমাদের যুবক সমাজ দাবা খেলায় অংশ গ্রহনের সুযোগ পাবে এবং তারা মাদক-জুয়া ও বিভিন্নঅপরাধ থেকে দুরে থাকাসহ মোবাইলের আসক্তি থেকে বেরিয়ে এসে মেধা বিকাশের সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব ডাঃ রতন কুমার পাল প্রতিষ্ঠাতা সভাপতি, মর্নিং গ্লোরী চেস ক্লাব, কুষ্টিয়া ও সম্পাদক, দাবা উপ-পর্ষদজেলা ক্রীড়া কুষ্টিয়া।