কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ রমজান আলী গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ রমজান আলী গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ১২, ২০২৩
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ রমজান আলী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী রমজান আলী(৫৫) কে গ্রেফতার করা হয়েছে। রমজান আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চকদিয়াড় গ্রামের মৃত আজিত উল্লাহ’র ছেলে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ রমজান আলী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ রমজান আলী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ রমজান আলী গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১১ জুন ২০২৩ ইং তারিখ রাত ১০:০৫ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন আল্লারদর্গা বাজার এলাকায়’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রমজান আলীকে গ্রেফতার করা হয়।

উক্ত অভিযানে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট যাহার মূল্য আনুমানিক ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা উদ্ধার করা হয়েছে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ রমজান আলী গ্রেফতার

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।