রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে র‌্যালি - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

রমজানকে স্বাগত জানিয়ে ইবিতে র‌্যালি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১০, ২০২৪

ইবি প্রতিনিধি ॥ পবিত্র মাহে রমজানের আগমনকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বন্যাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্ত্বর থেকে শুরু হয়ে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের গেটে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।  ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম সিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন ও আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।  সভায় অধ্যাপক ড. আ. ব. ম. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে এই প্রথম আনুষ্ঠানিকভাবে রমজানকে স্বাগত জানানো হয়েছে। আমাদের সকলকে রমজানের পবিত্রতা ও শুদ্ধতা বজায় রাখতে হবে। সকলে পবিত্র রমজানের দায়িত্ব সুচারুভাবে পালন করবো এবং সকলের কাছে এই মাসের পবিত্রতা রক্ষার আহ্বান পৌঁছে দিবো। এরপর দোয়া পরিচালনার মধ্য দিয়ে  আলোচনা সভা সমাপ্ত হয়।