যুব নেতা পারভেজ আনোয়ার তনু’র আয়োজনে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

যুব নেতা পারভেজ আনোয়ার তনু’র আয়োজনে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ২৫, ২০২৪

নিজ সংবাদ ॥ দেশের প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫ তম প্রতিষ্ঠা উপলক্ষে কুষ্টিয়া জেলার বর্ষিয়ান আওয়ামীলীগ নেতা কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ এর সাবেক সফল সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া পৌরসভার বারংবার নির্বাচিত মেয়র আনোয়ার আলী’র সুযোগ্য পুত্র যুব নেতা পারভেজ আনোয়ার তনু’র পক্ষ থেকে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে উদ্যাপন করা হয়েছে। গত রবিবার রাত ১০ টায় তার বাসভবনে এই অনুষ্ঠান করা হয়। এই সময় সংগঠনের সকল  নেত্যবৃন্দ একএিত  হয়ে কেক কাটার মাধ্যেমে দলের প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করেন। এসময় পারভেজ আনোয়ার তনু বলেন বাংলাদেশের রাজনীতিতে দল হিসেবে ইতিহাস ঐতিহ্য সাফল্য ও অর্জনের নাম আওয়ামীলীগ। এটি দেশের গণমানুষের প্রিয় রাজনৈতিক দল। অসাম্পদায়িক ও গণতান্ত্রিক ভাব-ধারার আস্থার প্রতীক, দেশের ইতিহাসে রাজনীতির মাঠে সবচেয়ে অপ্রতিদ্বদন্ধী,অপ্রদিরোধ্য দলের আজকে প্রতিষ্ঠাবার্ষিকী। শুধু এটি বললে কম হবে বাঙালি জাতির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেওয়া উপমহাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামীলীগ । তিনি আরও বলেন আমরা এই প্রাচীন ও সফল দলের একজন কর্মী হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।