কুষ্টিয়ায় মৌবনের অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান মৌ-মার্টের মাসিক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মৌবনের অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান মৌ-মার্টের  মাসিক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২৩
কুষ্টিয়ায় মৌবনের অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান মৌ-মার্টের  মাসিক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

কুষ্টিয়ায় মৌবনের অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান মৌ-মার্টের  মাসিক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। ১৫ই সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মৌবন প্রাঙ্গনে এ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী প্রতিনিধি, বিশিষ্টজনসহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এই র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ায় মৌবনের অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান মৌ-মার্টের  মাসিক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

কুষ্টিয়ায় মৌবনের অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান মৌ-মার্টের  মাসিক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

কুষ্টিয়ায় মৌবনের অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান মৌ-মার্টের  মাসিক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

অনুষ্ঠানের মৌবনের সিইও হাবিবুল আলমের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক সাফিনা আঞ্জুম জনীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া এনএস রোড দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার হোসেন, গণমাধ্যমকর্মী শাহরিয়া ইমন,সনি আজিম প্রমুখ। মোট র‌্যাফেল ড্রতে ৩০ টা আকর্ষনীয় পুরষ্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

মৌ-মার্ট প্রতিষ্ঠানের প্রধান ও মৌবনের সিইও হাবিবুল আলম বলেন, “পাইকারী দরে খুচরা বাজার” এই শ্লোগান নিয়ে কুষ্টিয়াতে বাজারের তুলনামূলক সর্বনিম্ন দামে সর্বোচ্চ মানের নিত্য প্রয়োজনীয় সকল পন্যের বিপুল সমাহার নিয়ে আমরা “মৌ-মার্ট” চালু করেছি।

এখানে হেসেল ঘরের সকল পন্য, টয়লেট্রিজ পন্য, ব্যক্তিগত ব্যাবহার্য পন্য, প্যকেটজাত খাদ্য সামগ্রী, খাসীর মাংস,রেডী টু কুক খাসির ভুঁড়ী, পায়া, বিভিন্ন প্রকার রেডি টু কুক মাছ, বাটা মসলা ড্রেসড হাঁস মুরগীর মাংস,বেকারী পন্য, শিশুখাদ্য সহ আরো অনেক নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী যা সর্বোচ্চ মান যাচাই বাছাই করে তুলনামূলক সর্বনিম্ন দরে ক্রেতাদের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার নিয়েই আমাদের এই যাত্রা। আমাদের এই প্রতিষ্ঠানে ঝাড়াই-বাছাইকৃত সকল প্রকার দেশী বিদেশী মসলার সাশ্রয়ী প্যাকসহ বেশীর ভাগ খাদ্য পন্যেরই মিনিপ্যাক রয়েছে যা আপনার অপচয় রোধ সহায়তা করবে। এছাড়াও বিভিন্ন প্রকার অফারসহ প্রমোশনাল মাসিক লটারীর আয়োজন রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের প্রথম মাসের লটারী কুপনের আয়োজন সম্পন্ন করেছি।

এদিকে র‌্যাফেল ড্রর প্রথম পুরস্কার বিজয়ী আফরিনের হাতে ৩২’ রঙীন স্মার্ট টেলিভিশন তুলে দেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে প্রথম পুরস্কার বিজয়ী আফরিন তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, আজকের এই পুরস্কার পেয়ে আমি ভীষন আনন্দিত। জীবনে লটারীর পুরস্কার পেলেও এই প্রথমবারের মতো প্রথম পুরস্কার লাভ করলাম। মৌবন এবং মৌ-মার্টের এই মহতি উদ্যোগকে স্বাগত জানান তিনি।

প্রসঙ্গত, মৌবনের অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান মৌ-মার্ট, কুষ্টিয়া পৌর বাজার ১ নং পৌর সরকারী প্রাথমিক বিদ্যালয় গেটের পাশে অবস্থিত।