কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোস্তফা গ্রেফতার - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোস্তফা গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৪, ২০২৩
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোস্তফা গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ১৫৪ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোঃ মোস্তফা (৩২) কে গ্রেফতার করা হয়েছে। মোঃ মোস্তফা কুষ্টিয়া জেলার কুমারখালী থানার চর বানিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোস্তফা গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোস্তফা গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী মোস্তফা গ্রেফতার

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৩ মার্চ ২০২৩ ইং তারিখ বিকাল ০৫:৪০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন ঢাকা ঝালুপাড়া গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৪ বোতল ফেনসিডিল সহ মোঃ মোস্তফা কে গ্রেফতার করে।

উক্ত অভিযানে ১৫৪ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক ৩,০৮,০০০/-(তিন লক্ষ আট হাজার) টাকা।

পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।