আজাদ সানি ॥ কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও কুষ্টিয়া-৩ (সদর আসনে) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেছেন- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী সমাজের উন্নয়নে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তাঁর শাসনামলে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। চাকরি ক্ষেত্রে নারীদের জন্য ১০ শতাংশ কোটা প্রবর্তন করেন। পাশাপাশি পুলিশসহ বিভিন্ন পেশায় নারীদের চাকরির সুযোগ তৈরি করেন।
তাঁর শাসনামলে পোশাক শিল্পের প্রসার ঘটে, যা বাংলাদেশের লাখ লাখ নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করে। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের বাজার মঞ্চে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সালাম এর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্যে জাকির সরকার আরো বলেন, খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নারী উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেন। মেয়েদের লেখাপড়া, নারী অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভুমিকা ছিলো অনস্বীকার্য। তার নেতৃত্বে নারীর উন্নয়ন শুধু আইনি ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং বাস্তবজীবনে নারীর শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি ও অর্থনীতিতে অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে নারীরা আত্মনির্ভরশীল হয়ে জাতীয় উন্নয়নের মূলস্রোতে যুক্ত হতে শুরু করে। আমাদের দেশে অর্ধেকেরও বেশী নারী।
মেয়েদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে দেশকে এগিয়ে নিতে প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণীর পর্যন্ত ফ্রি লেখা পড়ার ব্যবস্থা করেছেন বেগম খালেদা জিয়া। এছাড়াও তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে মহান সৃষ্টিকর্তার নিকট দো’আ প্রার্থনা করেন।
বিশিষ্ট সমাজ সেবক ও আমেরিকা প্রবাসী হাবিব রাশেদ এর সার্বিক তত্ত্বাবধানে গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সবুজ বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান সুমন, গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দবির বিশ্বাস, যুব দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিএনপি নেতা আনিস রহমান, হাসিবুল ইসলাম, ইউসুফ, যুবদল নেতা ইমদাদুল, কৃষকদল নেতা শিমুল বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ জীবন এবং দেশের সার্বিক শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান মাসুদ।
