মৃত ড্রাইভারের পরিবারকে আর্থিক অনুদান প্রদান
২৮ নভেম্বর মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হিড়িমদিয়া গ্রামে মরহুম উজ্জ্বল হোসেন ড্রাইভারের কুলখানিতে উপস্থিত হন কুষ্টিয়া জেলা ট্রাক ও ট্র্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ১১১৮’র সাবেক সভাপতি মাহাবুল হাসান রানা।

মৃত ড্রাইভারের পরিবারকে আর্থিক অনুদান প্রদান
এ সময় তিনি মরহুম উজ্জ্বল ড্রাইভারের শোকাবহ স্ত্রী, শিশু কন্যা, আত্মীয় স্বজন ও শুভাকাংখীদের সহিত কথাবার্তা বলেন, পরিবারের খোজঁখবর নেন এবং অসহায় এ পরিবারের পাশে সব সময় থাকার জন্য প্রত্যয় ব্যাক্ত করেন। সাবেক শ্রমিক নেতা মাহাবুল আলম রানা ও সংগঠনের ১২ মাইল শাখা প্রধান মমিনুল ইসলাম’র পৃষ্ঠপোষকতায় মরহুম উজ্জ্বল হোসেন’র সহকর্মীসহ অসহায় পরিবারটির জন্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা নগদ সহায়তা হিসেবে পরিবারের সদস্যদের উপস্থিতিতে প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরুল ইসলাম, জিয়াউর রহমান, খাইরুল ইসলাম, জামু ড্রাইভার, রহমান ড্রাইভার, সাজ্জাদ ড্রাইভার, কেসমত ড্রাইভার, সেলিম ড্রাইভার আসাদুল ড্রাইভার সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য, গত ৭ নভেম্বর উজ্জ্বল ড্রাইভার আকস্মিকভাবে অসুস্থ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বলের মৃত্যু হয়।
