নিজ সংবাদ ॥ ত্রিশ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জন করেছি মহান স্বাধীনতা। কিন্তু তারও আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এক কাতারে এসেছিলেন দল-মত নির্বিশেষে একটি সত্যতে উপণিত হয়েছিলেন সেটি হচ্ছে আমরা স্বাধীন চাই, স্বাধীনতা চাই। এই সত্যটি বাস্তবে প্রতিষ্ঠিত করতে একটি প্লাটফর্মের প্রয়োজন হয়। আর তখনই ১৯৭১ সালের ১৭ এপ্রিল সাবেক কুষ্টিয়া জেলার মহকুমা বর্তমানে মেহেরপুর জেলার (বৈদ্যনাথ তলা) মুজিবনগরের আম্রকাননে স্বাধীন বাংলার জন্য মুজিবনগর অস্থায়ী সরকার গঠন করা হয়। তাই ঐতিহাসিক মুজিব নগর দিবস আমাদের স্বাধীনতার মুল ভিত্তি। গতকাল বৃহঃবার (৪ এপ্রিল) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক সভা কক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুুতি সভায় সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা এ সব কথা বলেন। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ শারমিন আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী রফিকুল আলম টুকু। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীলসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
