কুষ্টিয়ায় র্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মীর শাহিনুর গ্রেফতার
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ১৭৭ পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মীর শাহিনুর ইসলাম (৪২) কে গ্রেফতার করা হয়েছে। মীর শাহিনুর ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর থানার চিথলিয়া মাদ্রাসাপাড়ার মৃত মীর আবুল কাশেমের পুত্র।

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মীর শাহিনুর গ্রেফতার
র্যাব সূত্রে জানাযায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১০ আগষ্ট ২০২৩ ইং তারিখ দুপুর ০১:৪০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন চিথলিয়া গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মীর শাহিনুর ইসলাম কে আটক করা হয়।
উক্ত অভিযানে ১৭৭ পিস টাপেন্টাডল ট্যাবলেট যাহার মূল্য আনুমানিক ২৬,৫৫০/-(ছাব্বিশ হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।
পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।
![]()
