মিরপুর প্রতিনিধি ॥ মিরপুর বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর বাজারের ঈগল চত্বরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সতর্কতামূলক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার। এ সময় সতর্কতামূলক ২টি দোকানে ১০০০ টাকা করে মোট ২০০০ টাকা জরিমানা করেন। মূল্য তালিকা না থাকায় মেসার্স রঙ্গন ট্রেডার্স ১০০০ টাকা জরিমানা করে।
এ সময় বাজারে বাজার মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়কে মেয়াদোত্তীর্নের তারিখ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি করা প্রভৃতি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এ ০৪ টি মামলায় ৫,৫০০/ জরিমানা করা হয়েছে। পবিত্র রমজানে দ্রব্যমূল্যের উদগতি এবং গুণগত মান ঠিক রাখতে মিরপুর প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলছে এবং চলবে এমনটি জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার। কুষ্টিয়ার মিরপুর বাজারের ঈগল চত্বরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে সতর্কতামূলক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার।
