মিরপুর প্রেসক্লাবের মতবিনিময় ও ইফতার মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর প্রেসক্লাবের মতবিনিময় ও ইফতার মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৯, ২০২৩
মিরপুর প্রেসক্লাবের মতবিনিময় ও ইফতার মাহফিল

কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযুদ্ধ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ত্রীড়া, সাংস্কৃতিক ও সুধীবৃন্দের অংশগ্রহণে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মিরপুর প্রেসক্লাবের মতবিনিময় ও ইফতার মাহফিল

মিরপুর প্রেসক্লাবের মতবিনিময় ও ইফতার মাহফিল

মিরপুর প্রেসক্লাবের মতবিনিময় ও ইফতার মাহফিল

ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অধ্যাপক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৪৭ বিজিবির উপ-অধিনায়ক মেজর রকিবুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, পৌর মেয়র হাজী এনামুল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম, আফতাব উদ্দিন খান, মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল হাসান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ।

google news

গুগোল নিউজে আমাদের ফলো করুন

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস। এ সময়ে জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ আতাহার আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম জোয়ার্দ্দার, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক শাহ আক্তার মামুন, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস, সাগরখালী আর্দশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, ছাতিয়ান আব্দুর রাফেত বিশ্বাস কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ।

মিরপুর নতুন বাজার কমিটি সভাপতি ফেরদৌস ওয়াহিদ জোয়ার্দ্দার, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার নাসির, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম, সুলতানপুর হাজী আব্দুর রশিদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাশেম, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ হীরক জোয়ার্দ্দার, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ, অর্থ-সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক কুদরতে খোদা সবুজ, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আব্দুল মালেক জোয়ার্দ্দার।

নির্বাহী সদস্য আছাদুর রহমান বাবু, সদস্য হুমায়ূন কবির হিমু, মারফত আফ্রিদী, শেফাদুল ইসলাম চান্নু, আবু হেন মস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডের মসজিদের ইমাম হাফেজ মাওলানা তানভীরুল ইসলাম।

আরও পড়ুন: