মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে পৌর বিএনপি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস। পৌর বিএনপি’র সাধারন সম্পাদক ইব্রাহিম আলীর সঞ্চালনে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সহ সভাপতি আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাব হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল, দপ্তর সম্পাদক মারফত আফ্রিদী, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, পৌর বিএনপি নেতা শাহাদত হোসেন, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লূ ও যুগ্ম আহবায়ক ইফতেখার আলম শিল্পু, নাসিরুজ্জামান রানা। এসময় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
