মিরপুর পৌরসভার বিভিন্ন পূজা মন্দিরে শান্তি আলোচনা সভা অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর পৌরসভার বিভিন্ন পূজা মন্দিরে শান্তি আলোচনা সভা অনুষ্ঠিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ১০, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মিরপুর উপজেলা শাখার সভাপতি শ্রী শক্তি সঞ্চয় পাল উপস্থিতিতে মিরপুর পৌরসভার বিভিন্ন পূজা মন্দিরে শান্তি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (০৯ আগষ্ট) বিকেলে উপজেলার মিরপুর পৌরসভা এলাকার খন্দকবাড়িয়া, সর্দারপাড়া, কুঠিপাড়া ও পালপাড়া এলাকার পূজা মন্দিরে এসব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিল্লাল হোসেন পৌর বিএনপির প্রচার সম্পাদক মতিনুল হক মতি ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মিজানুর রহমান উপজেলা স্বেচ্ছাসেবী দলের সাবেক  যুগ্ম আহবায়ক  সাইফুল ইসলাম মমিন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির রহমান জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির পৌর ছাত্রদলের সদস্য সচিব মনি সাবেক যুগ্ম আহবায়ক মশফিকুর রহমান সজন। এসময় হিন্দু সম্প্রদায়ের সকল স্তরের নেতাদের হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নেয়ার শপথ গ্রহণ করে উপস্থিত ব্যক্তিবর্গ।