মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ৪০পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।

গত শুক্রবার (১৯ জানুয়ারী) রাত সোয়া নয়টায় উপজেলার নওদা খাদিমপুর ৮ মাইল বাজার হতে তাদেরকে আটক করা হয়। স্থানীয় ও মামলা সুত্রে জানা যায়-এস আই আবুল কালাম আজাদ ও তার সঙ্গীয় ফোর্স গোপন সুত্রে জানতে পারেন যে, ৮ মাইল বাজারের আতিয়ার বিশ্বাসের হার্ডওয়্যার দোকানের সামনের পাকা রাস্তার উপরে একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য টাপেন্টাডল বেচাকেনা করছেন। এসময় উক্ত স্থানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কাদেরপুর গ্রামের আক্কাছ মোল্লার ছেলে আজগার মোল্লা ওরফে কালু (৩২) ও ইয়ার মোল্লার ছেলে রুহুল আমিন (৩০) কে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে মিরপুর থানায় সোপর্দ করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-এঘটনায় একটি মামলা হয়েছে যার নং-১২’তারিখ-২০-০১-২৪। আটক আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
