মিরপুর জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৫, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মিরপুর উপজেলা শাখার আয়োজনে গতকাল রবিবার (৪ জানুয়ারী) বাদ মাগরিব মিরপুর মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন চেয়ারম্যানের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ০২ আসনে বিএনপির মনোনয়ন প্রাপ্ত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার টিপু সুলতান, সাবেক সাধারন সম্পাদক রহমত আলী রব্বান,উপজেলা বিএনপির সিনিয়র  যুগ্ম সাধারন সম্পাদক আবজাল হোসেন,প্রচার সম্পাদক বিল্লাল হোসেন,  বিএনপি নেতা আব্দুর রশিদ প্রমুখ।