কুষ্টিয়ার মিরপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকার ভোগীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারী) সকালে মিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদের, সহকারী পরিচালক মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামসেদ আলী। উপজেলা পর্যায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকার ভোগীরা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
