মিরপুরে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৬, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নওদাপাড়া এলাকায় অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার (১৫ মার্চ) বিকেলে নওদাপাড়া বালিকা বিদ্যালয়ের হলরুমে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। নওদাপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে ও আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালক ইমতিয়াজ ইসলাম জীবনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা উলামা দলের সভাপতি নুরুল ইসলাম মাষ্টার।

এসময় অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন আমলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন, আরাফ মাষ্টার সহ আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। এসময় প্রধান অতিথির বক্তব্যে নুরুল মাষ্টার বলেন-আলোর কাফেলা স্বেচ্ছাসেবী সংগঠন একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০২৪ সালে যাত্রা শুরু করে। বিভিন্ন ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান ও ডাক্তার মূসা কবির আমাদের এই প্রতিষ্ঠানে যা দান করেন সেটাই মূলত আমরা সমাজের হত-দরিদ্র অসহায় দুস্থদের মাঝে প্রদান করে থাকি। সমাজের বিত্তবানদের আন্তরিক সহযোগিতা পেলে এই প্রতিষ্ঠান আরো হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাবে।