মিরপুরে সকল ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলররা চড়লেন কামারুলের ট্রাকে - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে সকল ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলররা চড়লেন কামারুলের ট্রাকে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৭, ২০২৩

ইনুকে লাল কার্ড দেখিয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার ছাড়াও পৌরসভার সকল কাউন্সিলর নৌকা ছেড়ে কামারুলের ট্রাকে উঠেছে।

মিরপুরে সকল ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলররা চড়লেন কামারুলের ট্রাকে

মঙ্গলবার বিকেলে মিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে কামারুল আরেফিনকে সমর্থন দিয়ে তার পক্ষে ভোটের মাঠে নামার কথা বলেন জনপ্রতিনিধিরা। তারা জাসদ ও ইনুর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কামারুলের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার কথা বলেন। সংবাদ সম্মেলনের শুরুতে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল হালিম সাংবাদিকদের বলেন- গত ১৫ বছর ১৪ দলের প্রার্থী হিসেবে এখানে হাসানুল হক ইনু সাহেব এমপি ছিলেন, আগামীতে যে নতুন নির্বাচন আসছে মিরপুরের ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং ভেড়ামারা উপজেলার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামারুল আরেফিন ট্রাক মার্কায় ব্যাপক সাড়া পাচ্ছে।

গত কয়েক দিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুসারে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামারুল আরেফিন নির্বাচন করছেন, কামারুল আরেফিনের মাঠ অত্যন্ত পরিষ্কার, মাঠ অনুকুলে আছে, তাই আমাদের নেতৃবৃন্দকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলা হচ্ছে। উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত মতে এখানে উপজেলার সবকয়টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং একটি চেয়ারম্যান ব্যাতিত সকল চেয়ারম্যান উপস্থিত আছে আমরা ইনশাল্লাহ আগামী ৭ তারিখে বিজয় অর্জন করব। আমরা ঐক্যবদ্ধ আছি আমরা দলের সবাইকে নিয়ে কামারুল আরেফিনের ট্রাক প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করে যাচ্ছি।

এসময় মিরপুর উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ফোরামের সভাপতি ও মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন বলেন বর্তমানে আমাদের যে এমপি সাহেব আছেন তিনি আমাদের সাথে কোন সংযোগ রাখেন না, আওয়ামী লীগে কারো সঙ্গে সংযোগ রাখেন না। গত পনেরো বছরে এই এমপি আমাদের এলাকায় কোন উন্নয়ন করেনি, তাই আমাদের মিরপুর উপজেলা আওয়ামী লীগ অত্র এলাকাবাসীর সিদ্ধান্তে, আমারা কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন জননেতা কামারুল আরেফিনকে আগামী সাত জানুয়ারি ট্রাক প্রতিকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করবো এটাই আমাদের শপথ। আমাদের মিরপুর উপজেলার চেয়ারম্যান ফোরামের ১৩ চেয়ারম্যান মধ্যে ১১ চেয়ারম্যান এখানে আছি, আমরা ১১ চেয়ারম্যান শপথ নিয়েছি কামারুল আরেফিনের ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মিরপুর উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম জোয়ার্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবলু, সাধারণ সম্পাদক আব্দুর সাত্তার, বহবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সভাপতি নজরুল ইসলাম মানিক, মিরপুর উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারন সম্পাদক, তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডল, সাধারণ সম্পাদক তৌফিক আহম্মেদ সোহান, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: শফিকুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একরামুর রেজা সাবান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম, সদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাজেদুর রহমান বাচ্চু, সদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিয়ামত আলী লালু, ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাছের আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান মন্টু, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফউদ্দিন মুকুল, ধুবইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান মামুন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরু ইসলাম সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।