মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৫, ২০২৫

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম’র নেতৃত্বে শহীদ স্মৃতি শৌধে পুষ্প মাল্য অর্পণ শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সদস্য সচিব নজরুল করিম, সাবেক কমান্ডার মুনতাজ উদ্দিন।

এসময় উপজেলা সহকারী প্রকৌলী জহীর মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, ইউডিএফ উঃপঃ উন্নয়ন কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পল্লী বিদ্যুৎ মিরপুর জোনাল অফিসের এজিএম (ওএন্ড এম) শামীম আহমেদ, সাংবাদিক আলমগীর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।