মিরপুরে শতবর্ষী মাকে নিয়ে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী কামারুল - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে শতবর্ষী মাকে নিয়ে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী কামারুল

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৮, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মিরপুরে শতবর্ষী মাকে নিয়ে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী কামারুল

এদিন ভোটগ্রহণ শুরুর পর জেলার মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন তার প্রায় শতবর্ষী মা খদেজা বেগমকে সাথে নিয়ে ভোট দেন। সকাল ৮টার কিছুক্ষণ পরই মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তারা।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে কামারুল আরেফিন গত ২৮ নভেম্বর পদত্যাগ করেন। পরে দলীয় মনোনয়ন না পেয়ে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) হন। কামারুল আরেফিনের মা খদেজা বেগম জানান, ছেলেকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। ভোট দিলাম। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে জিতে যাবে ইনশাআল্লাহ।