মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া সহ বিভিন্ন ইউনিয়নে ব্লক রেড অভিযান পরিচালিত হয়েছে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদারের নেতৃত্বে মিরপুর থানা ও সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও জেলা গোয়েন্দা সংস্থার একটি টিম। এ সময় ম্লান এলাকার মাদক ব্যবসায়ী জনি ও পোড়াদহ এলাকার তোফা ও জনির বাড়ি তল্লাশি করে যৌথবাহিনী।
পরবর্তীতে উপজেলার আমলা ইউনিয়নের কৃষি ফার্ম এলাকা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ ব্যাপারে মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদার বলেন, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে মিরপুর থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ব্লক রেইড পরিচালনা করছে। উক্ত অভিযানের মাধ্যমে মাদক, অস্ত্র উদ্ধার ও এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্যই মূলত এই অভিযান।
