মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ১৮, ২০২৩

কুষ্টিয়ার মিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে ৫২ বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিনের কর্মসূচী শুরু হয়।

মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

মিরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

পরে স্মৃতিসৌধে শহীদদের স্মরণে উপজেলা পরিষদের পক্ষে আবুল কাশেম জোয়ার্দ্দার চেয়ারম্যান উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত), মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন-অর-রশিদ, মিরপুর থানার পক্ষে অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, মিরপুর পৌরসভার পক্ষে মেয়র হাজী এনামুল হক, আওয়ামীলীগের পক্ষে সভাপতি অ্যাড.আব্দুল হালিম ও সহ সভাপতি আনোয়ারুজ্জামান মজনু, উপজেলা জাসদের পক্ষে সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে সাবেক কমান্ডার নজরুল করিম ও আফতাব উদ্দিন খান, প্রেসক্লাবের পক্ষে সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, মিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসানুর খান তাপস ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে সভাপতি আব্দুল্লাহ-আল-মতিন লোটাস ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আল মুজাহিদুল ইসলাম মিঠু পুষ্পমাল্য অর্পন করেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় দিবসের কুচকাওজ ও ডিসপ্লে এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের পক্ষে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার। উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস-চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হারুন-অর-রশিদ, মিরপুর পৌরসভার মেয়র হাজি এনামুল হক মালিথা, সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল হালিম, জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়ারদার, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুজ্জামান মজনু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম ও আফতাব উদ্দিন খান প্রমুখ।