মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে এক মাদক ব্যবসায়ী কর্তৃক স্থানীয় সাংবাদিকের গাড়ি ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার (২৩ অক্টোবর) দুপুরে হালসা রেলওয়ে ষ্টেশনে দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার মিরপুর প্রতিনিধি নুরুজ্জামানের ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে আমবাড়িয়া ইউনিয়নের ছানোয়ার মালিথার পুত্র ও হালসা এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী সজল মালিথা (২৬)ভুক্তভোগী নুরুজ্জামান জানান-আমি দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকায় মিরপুর উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছি। মিরপুর থানাধীন হাসলা কাঁচা বাজারের মধ্যে সজল মালিথার সোনা ক্যাফে নামে কফিশপ আছে। মাদক সম্রাট সজল কফিশপের ব্যবসার আড়ালে মাদকদ্রব্য বিক্রয় সহ অসামাজিক কার্যকলাপ করতো বলে আমি গোপন সংবাদে জানতে পারি। আমি বিষয়টি যাচাই বাচাই ও মাদকদ্রব্য বিক্রয় সহ অসামাজিক কার্যকলাপের বিষয় গত ২১ অক্টোবর বেলা অনুমান ১টার সময় সজল মালিথার দোকানে গিয়ে উপরোক্ত কর্মকান্ডের ব্যাপারে তাকে জিজ্ঞাসা ও ক্যামেরা দ্বারা ছবি ওঠানোর সময় উক্ত সে ক্ষিপ্তহয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
ঐ সময় আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করায় সে আমাকে ভবিষ্যতে খুন-জখমের ভয়ভীতি দেখাতে থাকে। এমনকি মারমুখি হয়ে ছুটে আসে।আমি আইন শৃঙ্খলা রক্ষার্থে যথা স্থান হতে চলে আসি। গতকাল বুধবার (২৩ অক্টোবর) আমি আমার ব্যবহৃত টিভিএস মেট্রো ১০০ সিসির মোটর সাইকেল যোগে মিরপুর থানাধীন হালসা রেলওয়ে প্লাটফর্মের পূর্ব পাশে জনৈক শফি মেম্বর এর দোকান পাশে পৌছালে সজল তার দলবল নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালালে আমি প্রান ভয়ে মোটরসাইকেল রেখে ধৌড়ে অন্যত্র চলে যায়। সেসময় তারা আমাকে ধাওয়া করে ধরতে না পেরে ঘুরে এসে আমার ব্যাবহৃত মোটরসাইকেল টি ব্যাপক ভাঙচুর করে। বেলা পৌনে একটার সময় হালসা বাজারে উপস্থিত থাকা ফল ব্যবসায়ী সাক্ষী রকি আমাকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় যে, সজল মালিথা (২৬) সহ অজ্ঞাতনামা ৪-৫ জন লোকজন তাদের হাতে থাকা লোহার রড, বাঁশের লাঠি, কাঠের বাটাম নিয়ে আমার উক্ত গাড়ীর কাছে এসে আমার নাম ধরে গালিগালাজ করে আমার উক্ত গাড়ীটি ভাংচুর করে।
আমাকে না পেয়ে চলে যায় বলে জানায়।তাৎক্ষণিক আমি বিষয়টি স্থানীয় হালসা পুলিশ ক্যাম্প কে মুঠোফোনে অবহিত করি। পরবর্তীতে সাড়ে ৫টার সময় ঘটনাস্থল থেকে আমার ভাংচুর হওয়া গাড়ীটি নিয়ে আসার সময় সজল মালিথা আমার কাছে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ আমাকে হুমকি প্রদান করে যে, আমি ছাত্র সমন্বয়ক, আমাকে তুই চিনিস, আমার অনুমতি ছাড়া প্লাটফর্মের পাশে গাড়ী রাখার সাহস কোথায় পেলি বলে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাতে থাকে।পরবর্তীতে আমি স্থানীয় লোকজনদের সহায়তায় আমার গাড়ীটি নিয়ে চলে আসি। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
