মিরপুরে মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ২০, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মিরপুরে ২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল দশ-টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে, উপজেলা পঃ পঃ কর্মকর্তা পীযূষ কুমার শাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা প্রকৌশলী জহীর মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কে এম গোলাম মহিউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাজ খন্দকার, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি মিরপুর জোনাল অফিসে ডিজিএম আরিফুল হক, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মুঞ্জিলা আফরিন, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আব্দুল ওহাব, উপজেলা একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন, তথ্য সেবা কর্মকর্তা হাসি খাতুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।