মিরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ২, ২০২৪

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ফুলবাড়ী ইউনিয়নের কামিরহাটে বজ্রপাতে সাজীদ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাজীদ কামিরহাট গ্রামের সিদ্দিকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ২:১৫ ঘটিকার সময় সাজীদ কামিরহাট বাজার থেকে সাইকেল নিয়ে তার বাড়িতে যাচ্ছিল।

সে সময় হালকা বৃষ্টির মধ্যে বজ্রপাতে সাজীদ মাটিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কিছু সময় পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।